সীমান্ত এলাকার লজ থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর একটি লজ থেকে এক বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আশমা বেগম। বাড়ি যশোর জেলায়। লজের রেজিষ্ট্রার থেকে এই ঠিকানা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তার স্বামী পলাতক রয়েছেন।

লজের এক কর্মচারী জানিয়েছেন, মোহাম্মদ আব্দুল কাশেম নামে এক বাংলাদেশি তার স্ত্রী এবং আরেক নারী আত্মীয়াকে নিয়ে লজে উঠেছিলেন। এর আগেও তারা কয়েকবার এই লজে থেকেছেন। বুধবার রাতে একটি ঘরে আসমার স্বামী কাশেম এবং অন্য ঘরে আসমা ও তার মাসি মানোয়ারা বেগম ছিলেন। বৃহস্পতিবার সকালের হোটেলে কর্মচারী গিয়ে কাশেমের ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখেন।

তিনি জানালা দিয়ে উকি দিতেই একটি লাশ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘর ভেঙ্গে আসমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

এ ঘটনায় পুলিশ পাশের ঘরে থাকা মানোয়ারাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে কাশেম ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজে সীমান্তে এলাকাজুড়ে নজরদারি চালু করেছে পুলিশ।
জানা গেছে, লজের খাতায় তিন বাংলাদেশি যে সব তথ্য লিপিবদ্ধ করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মানোয়ারাকে জিজ্ঞাসাবাদ করে তারা কেন ভারতে এসেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে দেখা করেছিলেন তা জানার চেষ্টা চলছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।