ভালোবাসা দিবসে ফাহমিদা নবী

২০১৮ সালের ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর গাওয়া ‘ভালোবাসি’ গানটি প্রকাশ হয়েছিল। বাপ্পা মজুমদারের সঙ্গে এই গানটি সেই সময় বেশ শ্রোতাপ্রিয়তা পায়। মাঝে কেটে যায় আরো একটি বছর। সে বছরটিতে বিরতি দিয়ে ফাহমিদা নবী এবারের ভালোবাসা দিবসে নতুন আরেকটি গান শ্রোতা দর্শক এবং তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা লিখেছেন সুজন বড়ুয়া সাইম এবং সুর সংগীত করেছেন সজীব দাস। এরইমধ্যে গেল ১৩ই জানুয়ারি এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা হচ্ছে ‘হঠাৎ সেদিন শিশির ভেজা ভোরের আলোয় , অবাক তোমার দৃষ্টি ছুড়ে
নীরবে ডাকলে আমায়’। ফাহমিদা নবী বলেন, গানটির কথা যেমন চমৎকার, সুরও অসাধারণ।

মিষ্টি মিষ্টি ভাবনার স্মৃতির মোহে হারিয়ে যাওয়ার মতো কথাগুলো। ভীষণভাবে মনকে নাড়া দিয়েছে। ধন্যবাদ গানটির গীতিকবিকে এবং অবশ্যই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সব সময়ের মতো সজীব দাসকে মন ছুঁয়ে যাওয়ার মতো সুর করার জন্য। ভালোবাসা দিবসে আমার ভক্ত শ্রোতা দর্শকের জন্য এটা বিশেষ উপহার। আশা করছি সবারই ভালো লাগবে। আগামী ভালোবাসা দিবসে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে ফাহমিদা নবী নিয়মিত বাংলাভিশনে ‘সুরের আয়না’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে