আপত্তিকর স্লোগান এবং…

এইডস সৃষ্টিকারী এইচআইভির সংক্রমণ প্রতিরোধে এবং নিরাপদ যৌন জীবনকে অনুমোদন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রচারণা শুরু করেছে। তারা বিনামূল্যে নাগরিকদের মধ্যে বিতরণ করছে কনডম। কিন্তু বিপত্তি বেধেছে তাতে। কারণ, এর প্যাকেটের গায়ে লেখা হয়েছে সব আপত্তিকর স্লোগান। তা নিয়ে সামাজিক পর্যায়ে ব্যাপক সমালোচনা উঠেছে। এরই প্রেক্ষিতে কমপক্ষে একলাখ বিনামূল্যের কনডম বিতরণ স্থগিত করেছেন ইউটাহ গভর্নর গ্যারি হার্বার্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইউটাহর রাজধানী সল্টলেক শহরে বিতরণের জন্য কনডমের প্যাকেটের গায়ে ইংরেজিতে লেখা হয়েছে ‘স্লাট’, ‘এনজয় ইওর মাউন্টিন’, ‘এক্সপ্লোর ইউটাহ’স কেভস’ সহ বিভিন্ন স্লোগান।

এমন স্লোগান নিয়ে ব্যাপক আপত্তি উঠার কারণে ক্ষমা প্রার্থনা করেছে স্বাস্থ্য বিভাগ। গভর্নর গ্যারি হার্বার্ট একজন রিপাবলিকান। তার অফিস থেকে বলা হয়েছে, আয়করদাতাদের অর্থে এমন প্রচারণার বিষয়ে বিবেচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। জবাবে স্বাস্থ্য বিভাগ টুইটে বলেছে, ওই কনডম নিয়ে এমন প্রচারণার সঙ্গে যেসব সংগঠন রয়েছে তাদেরকে অবিলম্বে তা বিতরণ বন্ধ করতে বলা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার