হাজির হবেন চমক নিয়ে

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হয়েই রুপালি পর্দায় প্রথম অভিষেক। ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটি দিয়ে ঢালিউডে যাত্রা শুরু হয় তার। এরপর এক এক করে ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ এবং ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিগুলোতে অভিনয় করেন। তার অভিনীত এ ছবিগুলো এরইমধ্যে মুক্তি পেয়েছে। সেই সঙ্গে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বলা হচ্ছে শবনম বুবলীর কথা। সম্প্রতি নতুন দুটি ছবির কাজ শেষ করেছেন এই নায়িকা। একটি হচ্ছে গুণী নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় ‘বীর’ এবং অন্যটি সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।

বুবলী বলেন, দুটি সিনেমার কাজ এরইমধ্যে শেষ হয়েছে। নতুন এ বছরে চমক নিয়ে হাজির হতে যাচ্ছি। সম্প্রতি একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ‘বীর’ ছবির কাজ শেষ করেছি। দারুণ কাহিনীর একটি সিনেমা এটি। অ্যাকশন, গল্প, গান, মন ছুঁয়ে যাওয়ার মতো সংলাপ সবই আছে এ সিনেমায়। দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন। অন্যদিকে ‘ক্যাসিনো’ অন্য ধাঁচের একটি সিনেমা। এ সিনেমার শুটিংয়ের পাশাপাশি ডাবিংও রোববার শেষ করলাম। বলতে গেলে আমার দায়িত্ব শেষ। এখন সম্পাদনার কাজ শেষ হলেই ছবি সেন্সরে যাবে। ‘ক্যাসিনো’ এক কথায় বলতে গেলে হাইভোল্টেজ গল্পের সিনেমা। থ্রিলার ধাঁচের এই ছবি নিয়ে দারুণ আশাবাদী বুবলী। এদিকে শাকিব খানের বাইরে এবারই প্রথম দর্শকরা বুবলীকে ‘ক্যাসিনো’ সিনেমায় দেখতে পাবেন। এ ছবিতে তার নায়ক নিরব। এ প্রসঙ্গে বুবলী বলেন, আমি সব সময়ই বলে এসেছি শাকিব খানের বাইরেও অভিনয় করতে আমি প্রস্তুত। সুযোগ পেলে নিশ্চয়ই সেটা ভালোভাবে কাজে লাগাবো। মানসম্মত ও বাজেটসমৃদ্ধ হতে হবে ছবিটি। ‘ক্যাসিনো’ সেই ধরনের একটি সিনেমা। অবশেষে আমার পছন্দমতো ছবি পেয়েছি। আর নিরবও দক্ষ অভিনেতা। এদিকে শাকিবের সঙ্গে তো কাজ হচ্ছে এবং আগামীতেও ভালো ভালো কাজ হবে। নায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর এ পর্যন্ত বুবলীর প্রতিটি ছবিতেই তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। তাই ভক্তদের প্রত্যাশা ছিল শাকিবের বাইরে তিনি অন্য নায়কদের সঙ্গে অভিনয় করুক। ভক্তদের সেই প্রত্যাশা এবার পূরণ হচ্ছে ‘ক্যাসিনো’র মধ্য দিয়ে। সামনে এ ছবিতে নিরবের বিপরীতে বুবলীকে দর্শকরা দেখতে পাবেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।