‘জিদান স্বর্গের আশীর্বাদ’

কোচ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদকে নয়বার ফাইনালে তুলেছেন জিনেদিন জিদান। নয়বারই শিরোপা জিতেছে রিয়াল। সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে লস ব্লাঙ্কোসরা। আর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘জিদান স্বর্গের আশীর্বাদ। এখানে ইডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, গ্যারেথ বেলের মতো বড় খেলোয়াড়কে ছাড়া এসেছে সে। কিন্তু দলীয় পারফরম্যান্সে জিতে নিয়েছে ট্রফিটা।’

রোববার সৌদি আরবের জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে অ্যাটলেটিকোকে হারায় রিয়াল। নির্ধারিত ৯০ মিনিট কাটে গোলশূন্য। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১১৫ মিনিটে আলভারো মোরাতাকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তবে ১০ জন নিয়ে বাকি সময়টুকু কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেয় জিদানের শিষ্যরা। শেষতক পেনাল্টি শুটআউটে নিষ্পত্তি হয় ম্যাচের। সেখানে অ্যাটলেটিকোর টমাস পার্টি ও সউল নিগেজ প্রথম দুই স্পটটিক মিস করেন। চতুর্থ পেনাল্টি কিকে গোল করে রিয়ালের শিরোপা নিশ্চিত করেন অধিনায়ক সার্জিও রামোস।

স্প্যানিশ সুপার কাপে এটি রিয়ালের ১১তম শিরোপা। আর জিদানের অধীনে দ্বিতীয় মেয়াদে প্রথম সাফল্য। গত বছরের মার্চে দ্বিতীয়বার রিয়ালের কোচের দায়িত্ব নেন জিদান। রিয়াল সভাপতি পেরেজ বলেন, আশা করি জিদান আরো ট্রফি জিতবে। রিয়ালের সঙ্গে তার সম্পর্কটা মধুর। এক বছর বিশ্রাম শেষে নব উদ্দমে রিয়ালে ফিরেছে সে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার