ইরানে বিক্ষোভ, বৃটিশ রাষ্ট্রদূতকে গ্রেপ্তার, পরে মুক্তি

ভুল করে ইউক্রেনের বিমান ভূপাতিত করার কথা স্বীকার করার পর ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করা হয়েছে। কমপক্ষে দুটি বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। প্রশ্ন তোলা হয়েছে, যখন ইরানে যুদ্ধের দামামা, উত্তেজনা তুঙ্গে, তখন কেন ওই বিমানটিকে উড্ডয়ন করতে দেয়া হলো। এ আন্দোলনে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে বৃটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ নিয়ে ইংরেজি ও ফারসি ভাষায় টুইট করেছেন ট্রাম্প। তিনি এতে বলেছেন, সাহসী ও দুর্ভোগে থাকা ইরানিদের প্রতি: আমার প্রেসিডেন্সির শুরু থেকে আমি আপনাদের সঙ্গে আছি এবং আমার সরকার অব্যাহতভাবে আপনাদের পাশে থাকবে।

নিবিড়ভাবে আমরা আপনাদের বিক্ষোভে নজর রাখছি। আপনাদের সাহস অনুপ্রেরণামুলক।

ওদিকে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, ইরানের জনগণের বক্তব্য স্পষ্ট। খামেনির অসততার অধীনে শাসক গোষ্ঠীর মিথ্যা, দুর্নীতি, নির্বুদ্ধিতা ও বর্বরতায় তারা বিরক্ত। ইরানি জনগণ উন্নত ভবিষ্যতের দাবিদার। তাদের পক্ষে আমাদের অবস্থান। উল্লেখ্য, গত বুধবার রাজধানী তেহরান থেকে ১৭৬ জন আরোহী নিয়ে উড্ডয়নের পর ইউক্রেনের ওই বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এতে আরোহীদের সবাই নিহত হন। এর মধ্যে ছিলেন ইরানি, কানাডিয়ান, ইউক্রেনের নাগরিক, বৃটিশ, আফগানিস্তান ও জার্মানির নাগরিক। প্রথমে এর দায় অস্বীকার করে ইরান। কয়েকদিন পরে তারা এর দায় স্বীকার করে। এর ফলে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে ইরানে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, শনিবার বিক্ষোভ হয়েছে রাজধানী তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে। এ সময় টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায় কয়েক শত মানুষ ওই বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে। তারা স্লোগান দিচ্ছে, ‘কমান্ডার ইন চিফের (খামেনি) পদত্যাগ চাই’। ইরানের বার্তা সংস্থা ফারস তাদের রিপোর্টে বলেছে, রাজধানী তেহরানে উগ্রপন্থি স্লোগান দেয়ার সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

তবে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা মিথ্যা বলেছে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে। দায়ীদের পদত্যাগ দাবি করেছে। দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছে। বিচার দাবি করেছে যারা এ ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল। আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে বৃটেনের রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে আটক করা হয়। তবে অল্প সময় পরে তাকে ছেড়ে দেয়া হয়। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, রাষ্ট্রদূতকে এভাবে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। একই সঙ্গে তিনি ইরানকে উত্তেজনা প্রশনের আহ্বান জানান।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার