পুতুলের অন্যরকম সময়

বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুুতুল। দেশের বিভিন্ন স্থানে শো করছেন। নতুন বছরে শো, নতুন গান নিয়ে চলছে তার তুমুল ব্যস্ততা। এরইমধ্যে নতুন বছরে প্রকাশের জন্য প্রায় এক ডজন গান তৈরি হয়ে আছে তার। এগুলো বছরের নির্দিষ্ট সময়ে বিভিন্ন জায়গা থেকে প্রকাশ পাবে। এরমধ্যে কিছু ভিডিও আকারে আবার কিছু প্রকাশ হবে অডিও আকারে। আর যেহেতু এখন শীত মৌসুম চলছে তাই স্বাভাবিকভাবেই পুতুলের শোয়ের ব্যস্ততাও অনেক বেড়েছে। নিয়মিতই বিভিন্ন শোতে অংশ নিচ্ছেন তিনি।

নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে পুতুল বলেন, গান নিয়ে তো সব সময় ব্যস্ততা থাকে। তবে এখন একটু বেশি। কারণ এখন শো আয়োজনটা বেড়েছে। তাই শোতে সময় দিতে হচ্ছে। তাছাড়া টিভি অনুষ্ঠানেও সময় দিচ্ছি। এর বাইরে নতুন আরো কিছু গানের রেকর্ডিং নিয়েও ব্যস্ত থাকতে হবে সামনে। তাছাড়া সামনেই গ্রন্থমেলা। আমার বই প্রকাশ হবে। সব মিলিয়ে অন্যরকম একটা সময় পার করছি এখন। গত কয়েক বছর ধরেই ফেব্রুয়ারি মাস গায়িকা পুতুলের জন্য বিশেষ। কারণ এ মাসটিতে গ্রন্থমেলায় প্রকাশ হয় তার নতুন বই। এবারও পুতুল নিয়ে আসছেন তার লেখা বই। ২০২০-এর গ্রন্থমেলায় প্রকাশ পাচ্ছে তার লেখা উপন্যাস। নাম রেখেছেন বরাবরের মতোই ব্যতিক্রম।
‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। এটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। এ বিষয়ে পুতুল বলেন, আশা করছি, ফেব্রুয়ারির প্রথমদিন থেকেই এটি মেলায় পাওয়া যাবে। এ উপলক্ষে ফেসবুকে বিশেষ আয়োজন করছি। এই জানুয়ারি মাসজুড়ে প্রতি সপ্তাহে একদিন এই উপন্যাস নিয়ে আমার ভাবনা বিনিময় করবো, পড়ে শোনাবো অংশবিশেষ। এর বাইরে ফেব্রুয়ারি জুড়ে একুশে গ্রন্থমেলায় থাকার চেষ্টা করবো।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে