‘ওর পুরোটাই মিথ্যা’

আবারও পুরনো অভিযোগ উসকে দিয়ে মিটু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এর আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, যদি তোমার কাছে পয়সা থাকে, তবে ন্যায়বিচার মিলবে। যদি পয়সা না থাকে, তা হলে কিছুই মিলবে না। নানা পাটেকরকে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর সঙ্গে তুলনা করে তনুশ্রী বলেন, এই লোকটাকে বোকা বানানো খুব সহজ। শুধু গাঁন্ধী টুপি এবং সাদা রঙের কুর্তা পরতে হবে। এর পরই নানার এনজিওর নাম উল্লেখ করে তনুশ্রী বলেন, ওই সংস্থা বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে কোটি কোটি টাকা আয় করে। অথচ তিনি একজন ‘গরিব’ ইমেজের মানুষ হয়ে ঘুরে বেড়ান।

ওর পুরোটাই মিথ্যা। ২০১৮-তে অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ তুলেছিলেন, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ে তার সঙ্গে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা।

তিনি রাজি না হওয়ায় নানা তাকে চরম হেনস্তাও করেছিলেন ওই অভিনেতা। এমনকি একটি রাজনৈতিক দলের কর্মীদের ডেকে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। শুধু নানাই নন, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া এবং রাকেশ সরংসহ সেটের অধিকাংশই দল পাকিয়ে এই কাজ করেছিলেন বলে দাবি করেন তনুশ্রী। এ ঘটনায় নানা পাটেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেছিলেন নায়িকা। তবে তদন্ত শেষে নানা পাটেকরের বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। এ কারণে বিষয়টিকে দুঃখজনক বলেও মন্তব্য করেছিলেন তনুশ্রী।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।