২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা ঐক্যফ্রন্টের

গত জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৯শে ডিসেম্বর বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হবে বলে ফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই সমাবেশে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বাধা আসলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। বৃহস্পতিবার বিকালে মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষাণা করেন ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আ স ম রব।

বৈঠকে উপস্থিত ছিলেন, ড. কামাল হোসেনে, আসম আবদুর রব, ড. আবদুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশীদ, শহিদুল্লাহ কায়সার, সিরাজুল ইসলাম, শাহ আহমেদ বাদল, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার