১০ জানুয়ারী ২০২০ইং নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ফ্লেইম কুইন্স জিটুজি

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-সাইমুর রহমান: আগামী ১০ জানুয়ারী ২০২০ইং ধানমন্ডি-২ এ নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ফ্লেইম কুইন্স (Flame Queens) গেট টুগেদার অনুষ্ঠিত করতে যাচ্ছে। ফাউন্ডার এডমিন মুনিয়া মনি স্বদেশ নিউজ২৪কে জানান- প্রায় তিন বছর হলো গ্রুপ করেছি, প্রথমে শখের বশে গ্রুপ শুরু করছিলাম পরে দেখলাম যে গ্রুপ এর মাধ্যমে আমি অনেক নারীদের সহায়তা করতে পারব, আমি যেহেতু এডভোকেট আমি ভেবেছিলাম যে যারা আইন সম্পর্কে খুব একটা সচেতন না বা অজ্ঞ আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের সহযোগিতা করব, সেই চিন্তা করেই গ্রুপ এর সাথে আস্তে আস্তে জড়িয়ে গেলাম, এবং তিনবছরে অনেক এর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমার বিপদে আপদে তারা হেল্প করেছি, এবং আমার কাছে কেউ কোন কিছু সহযোগিতা চাইলে আমিও তাদের পাশে থেকেছি, এবং এখন গ্রুপ কে আর ভার্চুয়াল কোন কিছু মনে হয়না,এখন নিজের ফ্যামিলি মনে হয়।

গ্রুপ এর মাধ্যমে অনেক আপুরা সাবলম্বী হচ্ছে,এটা খুবই ভালো লাগে আমার কাছে যে নারীরা ঘরে বসে থেকেও সাবলম্বী হচ্ছে, এটা খুবই আশাজনক, অনলাইন বিজনেস এর ক্ষেত্রে গার্লস গ্রুপ গুলো বেশ দারুন ভুমিকা রাখছে, সেক্ষেত্রে আমার গ্রুপ ও ব্যতিক্রম নয়, আমার গ্রুপ এ অনেক উদ্যোক্তা আপুরা আছে, বিজনেস করছে, আমি আমার গ্রুপ এর সাথে জড়িত নারী উদ্যোক্তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য গেট টুগেদার আয়োজন করেছি, ধানমন্ডি ২তে যা আগামী জানুয়ারির তারিখে। সেখানে তাদেরকে সম্মাননা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, গান নাচ নারী উদ্যোক্তাদের বক্তব্য এবং পথচলার গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের ফ্লেইম কুইন্স এর প্রথম গেট টুগেদারে টাইটেল স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড। ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে একটি ডায়মন্ড এর আকষর্ণীয় একটি আ়ংটি স্পন্সর করা হয়েছে যা কুইজ প্রতিযোগিতায় একজন বিজয়ীকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে। অনুষ্ঠানে আরো অনেক আয়োজন থাকবে- যেমন মেহেদী ইভেন্ট, র‌্যাম্প শো, ডান্স ইত্যাদি। জিটুজি’র কো স্পন্সর হিসেবে আছেন তারকা.নিউজ, মিডিয়া পার্টনার, আদ্রিয়ান ফিল্ম, ম্যাগাজিন পার্টনার কল্পনা মিডিয়া। মিডিয়া পার্টনার থাকবে আরজে সাইমুর পরিচালিত সাপ্তাহিক স্বদেশ কন্ঠ পত্রিকা, রেডিও স্বদেশ ও স্বদেশ.টিভি এবং স্বদেশ নিউজ২৪.কম। জিটুজিতে উপস্থিত থাকছেন আমাদের সবার প্রিয় ও নারী উদ্যোক্তাদের কাছে পরিচিত মুখ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সাইমুর রহমান (চেয়ারম্যান, রেডিও স্বদেশ ও স্বদেশ টিভি, সম্পাদক- সাপ্তাহিক স্বদেশ কন্ঠ পত্রিকা)। ফটোগ্রাফি পার্টনার-মি: রানা।

গ্রুপ এর ফাউন্ডার এডমিন মুনিয়া মনি আরও জানান তার সাথে কো এডমিন হিসেবে তার দুজন বান্ধবী আছেন, নুসরাত জাহান এবং ফারহানা এবং গ্রুপ এর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে আমায়া কাশিশ।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে