আইপিএল-এ কেউ নেবে না জানতেন মুশফিক

আইপিএল’র নিলাম থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি যে মুশফিকুর রহীমকে দলে নেবে না এটা জানতেন তিনি। গতকাল সিলেট থান্ডার-খুলনা টাইগার্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক নিজেই জানান এ কথা। তিনি বলেন, ‘না, দেখেন এটা জানতাম আমাকে নেবে না। তাই নাম দিয়ে লাভ নেই। তারা যখন অনুরোধ পাঠিয়েছে তখন মনে হলো হয়তো একটা সুযোগ থাকতে পারে। হয়নি, এটা আমার হাতে না। আমার হাতে যেটা আছে, বাংলাদেশের আমরা যারা আছি ধারাবাহিক পারফর্ম করে যেতে পারি। এটা (আইপিএল) হলে হবে, না হলে না, আমাকে বিষয়টি খুব একটা ভাবায় না।
বাংলাদেশের হয়ে খেলার চেয়ে বড় গর্ব আর কিছুই হতে পারে না। একটা আশা ছিল, সেটি হয়নি এতটুকুই। আমার এখন বিপিএলে খেলা এটা নিয়েই ভাবতে চাই।’ তবে ভবিষ্যতে আইপিএল থেকে জোরালো আবেদন আসলে কি না করে দেবেন কি না, এর জবাবে মুশফিক বলেন, ‘সেটা ভবিষ্যৎই বলে দেবে।’ আইপিএল-এর নিলামের জন্য নাম নিবন্ধন করার আগ্রহ ছিল না মুশফিকের, এমন তথ্য জানিয়েছিল বিসিবি। নিলামের প্রাথমিক তালিকায় মোট ৯৭১ জন ক্রিকেটারের নাম ওঠে। সেখান থেকে বাছাই করে ৩০৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির আগ্রহে আরো ২৪ জন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করা হয়। মুশফিকুর ছিলেন সে ২৪ জনের একজন। তার সঙ্গে মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিনের নাম ওঠে নিলামের চূড়ান্ত তালিকায়। তবে তাদের কারোর প্রতিই আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। মোস্তাফিজ-মুশফিকের নাম তবু একবার ডাকা হয় নিলামে। বাকি তিনজনের নাম তো ডাকাই হয়নি। বিপিএল-এ মুশফিকের খুলনা টাইগার্স দারুণ খেলছে। টানা তিন জয়ের পর গতকালই প্রথম হারের মুখ দেখে খুলনা। আর এ নিয়ে মজা করে মুশফিক বলেন, ‘হেরে তো বিপিএল জমিয়ে দিলাম!’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার