ফের বিশ্রামে মাহমুদুল্লাহ

ফের ইনজুরিতে মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার বঙ্গবন্ধু বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি প্রথম দুই ম্যাচে। না খেলার কারণ হিসেবে জানিয়েছিলেন ঝুঁকি নিতে চান না তিনি। একেবারেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন। তৃতীয় ম্যাচে ফিজিওর ছাড়পত্র নিয়ে মাঠে নামেন মাহমুদুল্লাহ। শুরুর ম্যাচে ১৫ রানের সঙ্গে বল হাতে নেন এক উইকেট। আর দ্বিতীয় ম্যাচে খেলেন ২৮ বলে ৫৯ রানের দারুণ ইনিংস।

তবে সেই ম্যাচেই ফের পুরানো ইনজুরিতে আক্রান্ত হন। দলের ম্যানেজার জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির সুমিত জানান মাহমুদুল্লাহকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। সুমিত বলেন, ‘মাহমুদুল্লাহকে আমাদের ফিজিও দেখেছেন। আপাতত তিনি ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। পুরনো হ্যামস্ট্রিংয়ের চোটটাই মাহমুদুল্লাহকে ভোগাচ্ছে। আশা করি সুস্থ হয়েই মাঠে ফিরবেন। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া হবে না।’ যদিও এখনো বিকল্প অধিনায়ক ঠিক হয়নি বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার আহমেদ রাকি। তিনি বলেন, ‘হ্যাঁ, মাহমুদুল্লাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত হয়েছে। ফিট না হলে খেলবেন না। তবে এখনো আমাদের ভারপ্রাপ্ত অধিনায়ক কে হবে ঠিক হয়নি।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার