১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো

শেষ হলো এক সপ্তাহব্যাপী ‘১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী জনাব কে এম খালিদ। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় পরিচালক কুমার সাহানি, ইরানী পরিচালক সাঈদ নেজাতি, চিত্রনাট্যকার কমল স্বরূপ, উৎসব সভাপতি পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং সহ-সভাপতি এন রাশেদ  চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ফিকশন), ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি), নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড এবং তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্টস বিভাগগুলোতে পুরস্কার দেওয়া হয়। উৎসবে তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্টস পুরষ্কার পান বিপ্লব সরকারকে তার ছবি ‘লাইফ ইজ এলসওয়ার’ এর জন্য। তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্টস-এর জন্য বিশেষ জুরি পুরস্কার পান মাশরুর পারভেজ ‘দ্য ডগস ইল্যুশন’-এর জন্য। ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ফিকশন) বিভাগে ডায়না সাকিব জামাল ‘রোকাইয়া’র জন্য, ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ভারতের পায়েল কাপাঢিড়া ‘অ্যান্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং’ ছবির জন্য পুরস্কার পান। নেটপ্যাক জুরি পুরস্কার পান বাংলাদেশী চলচ্চিত্রকার সুবর্ণা সেনজুতি টুশি তার ‘মিনালাপ’ ছবির জন্য।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।