জন্মদিনের পার্টিতে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু

কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে নেশা করতে হোমিওপ্যাথির এ্যালকোহল জাতীয় পানীয় ওষুধ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন, জাহিদুল রহমান সাজিদ, ফাহিম হোসেন ও পাভেল হোসেন। মৃত সাজিদ বিকেএসপির বাস্কেটবল খেলোয়াড় ও কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত সফিকুর রহমানের ছেলে ও ফাহিম হোসেন থানাপাড়া এলাকার সাগর আহাম্মেদের ছেলে এবং পাভেল হোসেন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও মৃত সাজিদের সহপাঠীরা জানান, বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রায় ১০/১২ জন বন্ধু মিলে শহরের পাবলিক লাইব্রেরীর মাঠে কেক কাটার আয়োজন করে। সেখানে কেক ও বিরিয়ানি খাবার পর ৬ বন্ধু নেশা করতে কোমল পানীয়’র সাথে হোমিওপ্যাথির ডাইলেশন নামে এ্যালকোহল জাতীয় পানীয় ঔষধ মিশিয়ে পান করে। এর কিছুক্ষণ পরে গুরুত্বর অসুস্থ হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছু আগে সাজিদ এবং তারপর ফাহিম ও রাত সাড়ে ৭টার দিকে পাভেল হোসেন মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে আননোন পয়জনিং এ আক্রান্ত হয়ে ৬ জন একসাথে হাসপাতালে আসে, তাদের মধ্যে তিনজন মারা যায়। বাকিদের অবস্থা আশংকাজনক। পরিস্থিতি বুঝে সুরুজ নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অবস্থান করা কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে যেখান থেকে এই নিষিদ্ধ ওষুধ কেনা হয়েছে সেই রাফি হোমিও হল’র বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।