সেনাদের পক্ষ নিয়ে কাঠগড়ায় দাঁড়াবেন সুচি

গণহত্যার অভিযোগে আজ জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আসামীর কাঠগড়ায় দাঁড়াচ্ছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। এ সময়ে তিনি তার দেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতা, গণহত্যার পক্ষে সাফাই গাইবেন। এর আগে মঙ্গলবার ওই আদালতে মামলার বাদী গাম্বিয়ার আইন বিশেষজ্ঞরা তাদের যুক্তিতর্ক তুলে ধরেন। যখন রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতার নির্মম বর্ণনা দিচ্ছিলেন তারা তখন সুচি ছিলেন নির্বিকার। তার মধ্যে কোন ভাবলেশ ছিল না। আজ তিনি তার দেশের পক্ষে যুক্তি তুলে ধরবেন আদালতে। আর কিছু সময় পড়েই শুরু হচ্ছে এই্ আদালতের দ্বিতীয় দিনের শুনানি।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে মিয়ানমার এ অভিযোগে আইসিজেতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া।

সেখানে নিজের দেশের নির্যাতনকারী সেনাবাহিনীর পক্ষ নিতে উপস্থিত মিয়ানমারের শীর্ষ রাজনীতিক অং সান সুচি। তার এমন উপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন সমালোচকরা। সুচির অফিস থেকে বলা হয়েছে, তিনি জাতীয় স্বার্থ রক্ষার জন্য সেখানে গিয়েছেন।  আজকের শুনানিতে সুচি তার সরকারের পক্ষে কি বলবেন তা প্রকাশ করা না হলেও এটা ধরে নেয়া যায় যে, তিনি ও তার আইনি টিম আদালতে এমন বক্তব্য তুলে ধরতে পারেন যে, এই আদালতের বিচার করার এক্তিয়ার নেই অথবা মিয়ানমারে কোনো গণহত্যা হয় নি। তিন দিনের শুনানির আজ দ্বিতীয় দিন। এর প্রথম দিনের শুনানিতে মঙ্গলবার গাম্বিয়া ‘প্রভিশনাল মেজারস’ বা অস্থায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রতি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার