হ্যাটট্রিকে রোনালদোকে ছাড়ালেন মেসি

আবারো জ্বললেন লিওনেল মেসি। গতকাল স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক তুলে নেন আর্জেন্টাইন জাদুকর। একটি করে গোল করেন লুইস সুয়ারেজ ও আতোয়ান গ্রিজম্যান। আর ঘরের মাঠে বার্সেলোনা কুড়ায় ৫-২ গোলের জয়।
এ জয়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগার শীর্ষ স্থান পুনরুদ্ধার করলো বার্সেলোনা। ১৫ ম্যাচে ১১ জয়ে বার্সার সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে সপ্তম মিনিটেই বার্সাকে এগিয়ে নেন ফরাসি তারকা গ্রিজম্যান। ১৭তম মিনিটে ব্যবধান বাড়ান মেসি। এরপর ৪১ ও ৮৩তম মিনিটের গোলে পূর্ণ করেন ক্লাব ক্যারিয়ারের ৪৭তম হ্যাটট্রিক।

আর লা লিগায় ৩৫তম। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে স্পেনের শীর্ষ লীগে সর্বাধিক হ্যাটট্রিকের রেকর্ডটি নিজের করে নিলেন মেসি। রিয়াল মাদ্রিদের হয়ে ৩৪টি হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা রোনালদো।
মাঝে ৪৩তম মিনিটে মায়োর্কার জালে বল পাঠান লুইস সুয়ারেজ। অতিথিদের হয়ে দুটি গোলই করেন আন্তে বুদিমির।
হ্যাটট্রিকের সুবাদে চলতি মৌসুমে লা লিগার সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন মেসি। ছয় ব্যালন ডি’অরজয়ী তারকা এখন পর্যন্ত করেছেন ১২ গোল। ১১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা। আর ৮ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার