নেইমারদের শেষের ভেলকি

মঁপিলিয়ের বিপক্ষে ৭৩তম মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গতকাল ফরাসি লীগ ওয়ানের ম্যাচটিতে শেষ হাসি হাসে পিএসজিই। আক্রমণভাগের তিন তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দির গোলে ৩-১ ব্যবধানে জেতে তারা।
প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে আত্মঘাতি গোল হজম করে পিএসজি। দলের আর্জেন্টাইন তারকা লেয়ান্দ্রো পারেদেস নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ৭২তম মিনিটে নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলদু কার্ড (লাল কার্ড) দেখেন মঁপিলিয়ের পেদ্রো মেন্ডেস। বাকি সময়ে একজন বেশি নিয়ে খেলার ফায়দা তুলে পিএসজি। ৭৪তম মিনিটে গোল করেন নেইমার। দুই মিনিট পর এমবাপ্পের গোলেও অবদান রাখেন এই ব্রাজিলিয়ান।

৮১তম মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে গোল করে পিএসজির ৩ পয়েন্ট নিশ্চিত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি।
এ জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লীগ ওয়ানের শীর্ষ স্থান মজবুত করলো পিএসজি। ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার