‘জাবি ভিসির দুর্নীতির তথ্য-উপাত্ত যাবে ইউজিসির কাছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতির যে তথ্য উপাত্ত দিয়েছেন তা ইউজিসির কাছে জমা দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ইউজিসি সেটা দেখে যথাযথ ব্যবস্থা নেবে।

আজ দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনও আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বলেন, দেশে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে।

ডা. দীপু মনি বলেন, এবার কাউন্সিলে আমরা নবীন প্রবীণকে মিলিয়ে যুগের সঙ্গে যুগোপযোগী নেতৃত্ব নিয়ে আসবো এবং এবারও প্রবীণের অভিজ্ঞতা নবীনের শক্তির সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।

এদিকে মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া সিআরপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরপির সকল কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। মন্ত্রীর সঙ্গে এ সময় অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার