দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর ট্রেলার। এবার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ছবিটির প্রথম গান ‘এমনও বরষায়’।

‘গহীনের গান’-এর গান প্রকাশ উপলক্ষে ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাঢোলের ফেসবুক পেইজ থেকে লাইভে এসেছিলেন ছবিটির শিল্পী-কুশলীরা। লাইভে উপস্থিত ছিলেন ছবিটির অভিনেতা ও কণ্ঠশিল্পী আসিফ আকবর, অভিনেত্রী তমা মির্জা, তানজিকা আমিন, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুন মুন্সী, প্রযোজক এনামুল হক, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন এবং চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন।

ভক্ত-শ্রোতা-দর্শকদের উদ্দেশে আসিফ আকবর বলেন, ‌’আজ থেকে আমাদের গান প্রকাশ শুরু হলো। আমরা অবশ্যই আপনাদের ভালো রেসপন্সের জন্য অপেক্ষা করবো। আর ছবি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসবো।’ এক প্রবাসীর প্রশ্নের জবাবে আসিফ জানান, প্রবাসীদের জন্যও ছবিটি দেখার সুযোগ থাকছে। দেশীয় কনটেন্টের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে কিছুদিন পর উন্মুক্ত করা হবে ছবিটি। এ ছাড়া দেশের বাইরে ‘গহীনের গান’-এর বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে।

ছবিটির প্রযোজক এনামুল হক বলেন, ‘আজ আমাদের প্রথম গান রিলিজ হলো। আপনাদের আগ্রহের ওপর ভিত্তি করে অন্য গানগুলোও প্রকাশ করবো। আমার বিশ্বাস, ছবির সবগুলো আপনাদের ভালো লাগবে।’

প্রচারের অংশ হিসেবে ‘গহীনের গান’ টিম প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। যে কেউ GG লিখে 04445655000 নম্বরে এসএমএম করে জিতে নিতে পারছেন তারকাদের সাথে বসে সরাসরি ছবিটি দেখার সুযোগ।

‘গহীনের গান’-এ ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের ৯টি নতুন গান। ‘এমনও বরষায়’ গানটিতে পর্দায় দেখা যাবে তমা মির্জা ও আমান রেজাকে।

‘এমনও বরষায়’ গানের লিংক: https://youtu.be/0STTfaBOt0c
ফেসবুক লাইভ-এর লিংক: https://www.facebook.com/BangladholLtd/videos/2530615160558713/

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার