অভিষেক ম্যাচেই শূন্য রানে ৬ উইকেট!

আইসিসির সব সদস্য রাষ্ট্রকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর বিচিত্র সব রেকর্ড হচ্ছে নিয়মিত। বিশেষ করে মেয়েদের ক্রিকেটে। অঞ্জলি চাঁদ গড়লেন তেমনই অবিশ্বাস্য এক কীর্তি। অভিষেক ম্যাচে নেপালের এই বোলার ৬ উইকেট দিয়েছেন কোনো রান না দিয়েই!

দক্ষিণ এশিয়ান গেমসে (এস এ গেমস) সোমবার মালদ্বীপের মেয়েদের বিপক্ষে এই রেকর্ড গড়েন অঞ্জলি। পোখারায় আসরের প্রথম ম্যাচে ২৪ বছর বয়সী এই বোলারের বোলিং ফিগার ছিল ২.১-২-০-৬!

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের আগের রেকর্ড ছিল মালয়েশিয়ার ম্যাস এলিসার। গত জানুয়ারিতে চীনের বিপক্ষে এই লেগ স্পিনার ৬ উইকেট নিয়েছিলেন ৩ রানে।

রান না দিয়ে সবচেয়ে বেশি উইকেটের আগের রেকর্ড ছিল তাঞ্জানিয়ার বোলার নাসরা সাইদির। গত জুনে মালির বিপক্ষে তিনি ৫ উইকেট নিয়েছিলেন শূন্য রানে।

এবার নেপালের অঞ্জলি যে বোলিং উপহার দিলেন, ছেলে-মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই এমন কিছুর নজির নেই আর।

অঞ্জলির বোলিং ফিগার থেকেই অবশ্য প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনকোরা মালদ্বীপের মেয়েদের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ১০.১ ওভারে তারা গুটিয়ে যায় ১৬ রানে। রান তাড়ায় নেপাল জিতে যায় ৫ বলেই।

এই ১৬ রান মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর নয়। ১০৪টি সদস্য রাষ্ট্রকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর রেকর্ড বই স্বাক্ষী হচ্ছে অভাবনীয় সব ঘটনার। গত জুনে রুয়ান্ডার বিপক্ষে ৬ রানে গুটিয়ে গিয়েছিল মালি। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড সেটিই। রান তাড়ায় রুয়ান্ডা জিতেছিল ৪ বলে।

ওই ম্যাচ ছাড়াও ১০, ১১ ও ১৪ রানে অলআউট হওয়ার ইনিংসও আছে মালির মেয়েদের। আরেকটি ম্যাচে তাঞ্জানিয়ার মেয়েরা ২০ ওভারে করেছিল ২৮৫ রান, মালি জবাবে করতে পেরেছিল কেবল ১৭।
(অনিক)

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার