রুক্ষ শীতে ত্বকের যত্নে করণীয়

শীতকাল তো চলেই এল। এই সময়ে গোসল করার কথা ভাবলেও ঠাণ্ডা লাগে। আবার পানি পানেও আলস্য। কিন্তু শীতকালেই আমাদের সঠিক উপায়ে গোসল করা উচিত। একইসঙ্গে পানি এবং সবজি পরিমিত হারে খাওয়া উচিত। এতে শুধু শরীরই নয়, ভালো থাকবে ত্বকও। মনে রাখতে হবে- সঠিক ক্রিম, সঠিক খাবার ত্বককে ফেটে যেতে দেয় না। ফলে ত্বকের যত্ন এবং শরীরের যত্ন এই সময় খুবই জরুরি। দেখে নেয়া যাক, কিভাবে শীতকালে ত্বক এবং শরীর ভালো রাখা যায়-
ত্বকে নিয়ম করে ক্রিম লাগান
যখন-তখন ক্রিম না মেখে বরং গোসলের পরেই ক্রিম মাখুন। এতে শরীরে আর্দ্রতা বজায় থাকবে।
সঠিক ক্রিম বেছে নিন
অনেকেই শীতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন যা কিছু সময় পর ত্বককে পুনরায় শুষ্ক করে তোলে। শীতকালে ওয়াটার বেসড ক্রিমের থেকেও অয়েল বেসড ক্রিম মাখা ভালো। এতে ত্বক আর্দ্র থাকে।
শরীরকে আর্দ্র রাখুন
অনেকেই শীতকালে ঘরে হিটার ব্যবহার করে থাকেন। কিন্তু হিটারের বদলে চেষ্টা করুন হিউমিডিফায়ার ব্যবহার করতে। কারণ, হিটার ঘরের ভেতরের পরিবেশকে গরম করে তুললেও বাতাসকে খুব শুষ্ক করে দেয় যা ত্বকের জন্য একদমই ভালো নয়।
রাতে ক্রিম মেখে ঘুমান
শীতকালে শরীরকে আর্দ্র রাখা খুবই জরুরি। এজন্য প্রয়োজন অনুযায়ী ক্রিম ব্যবহার করতে হয়। আমাদের সারা শরীরে সবথেকে বেশি শুষ্ক থাকে হাত, পা, হাঁটু, কপাল ইত্যাদি অংশগুলি। তাই রাতে শোয়ার আগে এসব জায়গায় ভালো করে ক্রিম মেখে তারপর মোজা পরে নিতে হবে। যাতে সকাল অবধি আর্দ্রতা বজায় থাকে।
নিয়ম করে শরীর পরিষ্কার করুন
শীতকালে গায়ে সাবান মাখা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সারাদিন ক্রিম মেখে থাকলে কিছু না কিছু পরিমাণ ধুলো, নোংরা শরীরে জমা হবেই। একইসঙ্গে জমা হতে থাকে মরা কোষও। তাই নিয়ম করে ত্বক পরিষ্কার রাখাও শীতকালে খুবই জরুরি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার