লিবিয়া দূতাবাসের বার্তা সাগর থেকে উদ্ধার ১৫২ জন দেশের পথে, সঙ্গে ৩ লাশ

ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ১৫২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তাদের সঙ্গে আসছে আরও তিন বাংলাদেশির লাশ। ফেরত আসা এসব বাংলাদেশিরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছিলেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার মিসরাতা বিমানবন্দর থেকে তাদের বহনকারী উড়োজাহাজটি রওনা করেছে।

ওই বার্তায় জানানো হয়েছে- যুদ্ধকবলিত দেশটির বিভিন্ন আক্রমণের ঘটনায় আহত ১০ বাংলাদেশিসহ চলমান অস্থিরতার সুযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে আটক ও উদ্ধার ১৫২ জন এখন দেশের পথে। সঙ্গে ৩টি লাশও রয়েছে।

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, বিশেষত আইওএম এর সক্রিয় সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে গতকাল বুধবার তারা রওনা করেছেন।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন প্রবাসীসহ মোট ১৫২ জন বাংলাদেশী নাগরিক ঢাকাগামী ওই ফ্লাইটে রয়েছেন জানিয়ে দূতাবাসের ওই বার্তায় আরও বলা হয়- আইওএম এর কোন চার্টার্ড ফ্লাইটে প্রথমবারের মতো বাংলাদেশী ৩ নাগরিকের লাশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক বাংলাদেশীদের মধ্য থেকে ইতিমধ্যে আইওএম এর সঙ্গে সাক্ষাৎকার এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া প্রবাসীদেরকে অতিসত্ত্বর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার