ফিলিপাইনে ‘ইয়্যুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’ পাচ্ছেন অন্তু করিম

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম পাচ্ছেন এবার ‘ইয়্যুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’। পুরস্কার গ্রহণ করতে তিনি গেছেন ফিলিপাইনে। ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ফিলিপাইন মানিলার মানিলা গ্র্যান্ড অপেরা হোটেলে গ্লোবাল ইয়্যুথ পার্লামেন্টের আয়োজনে এশিয়ান ইয়্যুথ লিডারশিপ সামিট।

আয়োজকদের কাছ থেকে সম্প্রতি মডেল ও অভিনেতা অন্তু করিম একটি আমন্ত্রণপত্র পান। এশিয়ান ইয়্যুথ লিডারশিপ সামিটের চেয়ারম্যান রবিন কার্লো এইচ. রাইস এবং গ্লোবাল প্রেসিডেন্ট দিয়াকর আরিয়াল স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে যুবশক্তি, সামাজিক কল্যাণমূলক কাজে অসাধারণ আবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হচ্ছে বলে জানানো হয়।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে অন্তু করিম বলেন, আমাকে এই পুরস্কারে ভূষিত করার জন্য আয়োজকদের ধন্যবাদ। তবে সবাইকে জানানো দরকার এই পুরস্কার কোনো অভিনয়ের কারণে পাচ্ছি না। আমি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য পাচ্ছি। এ ছাড়াও অনেকেই জানে না আমি ব্যবসা করি। পাশাপাশি আমি শিশুস্বাস্থ্য এবং পাট ও পাটপণ্য নিয়ে কাজ করছি অনেক দিন ধরে। অভিনেতা ও মডেল হিসেবেই আমাকে বেশি চেনে ভক্তরা। তবে যে কোনো পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কখনো কোন পুরস্কারের আশায় কাজ করিনি। এই প্রাপ্তিতে কিন্তু আমি আনন্দিত। বিশ্ব দরবারে দেশের পতাকা দেখতে পাবো, এর থেকে আর বড় কি সম্মান হতে পারে?

তিনি আরো বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা বেশি। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, দেশে তৈরি হচ্ছে অনেক ভালো ভালো উদ্যোক্তা। শুধু পুরস্কার পাবার জন্য নয় দেশের হয়ে কাজ করার জন্য, দেশকে নিয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হচ্ছে অনেকেই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার