জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর ‘মিট দ্য প্রেস’

জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর ‘মিট দ্য প্রেস’। আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত ছবিটি।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কুশলী ও আমন্ত্রিত অতিথিরা।

SADI6172

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে ‘গহীনের গান’ ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন তিনি। এর পরপরই মঞ্চে আসেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন। এ সময়ের জনপ্রিয় লেখক সাদাতের প্রথম ছবি এটি।

ব্যতিক্রমী এই সিনেমাটি ঘিরে তার স্বপ্নের কথা ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে।’ শিল্পী আসিফ আকবরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নির্মাতা।

SADI6158

অসামান্য অবদান রাখায় ও সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের কভার দিয়ে তৈরি ‘ভালোবাসা অবিরাম’ শীর্ষক ফটোফ্রেম তুলে দেয়া হয় শিল্পীর হাতে। শিল্পী ও অভিনেতা আসিফ আকবর সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানান।

সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে একটি বিশেষ ঘোষণাও দেন আসিফ আকবর। অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে আসিফ বলেন, ‘ঐতিহাসিক গল্প নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে পারি। যেমন হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করতে পারি।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ই.বি. সল্যুশন্সের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই।

 

‘গহীনের গান’-এর এই আয়োজনে ছবিটির শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। অনুষ্ঠানে দেখানো হয় ছবিটির ট্রেলার ও একাধিক গান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গহীনের গান’-এর অভিনয়শিল্পী হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুন মুন্সী, রাজিব আহমেদ, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ। SADI6107

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল হাদী, তপন চৌধরী, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এফডিসির এমডি আবদুল করিম, নকীব খান, শহীদুল্লাহ ফরায়জী, শহীদ মাহমুদ জঙ্গী, মিশা সওদাগর, বেলাল খান প্রমুখ।
SADI6214

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার