বাড়ির পথ ভুলে গেছেন সাইফ আলী খান

বলিউড তারকা সাইফ আলী খানের বাবা পতৌদির নবাব ছিলেন। বতর্মান নবাব সাইফ আলী খান। কিন্তু এই নবাব জানেন না, পতৌদির নবাবের বাড়ি কোথায়! স্ত্রী কারিনা কাপুর খানের জন্মদিন উদযাপনের জন্য ছেলে তৈমুরকে নিয়ে ছুটছিলেন পতৌদি। আর সেখানেই বিধিবাম। পথ ভুলে গেছেন সাইফ আলী খান। আগামীকাল ২১শে সেপ্টেম্বর। ৩৮ শেষ করে ৩৯-এ পা রাখবেন বলিউড তারকা কারিনা কাপুর খান। আর সেই উপলক্ষেই পতৌদির ঐতিহ্যবাহী প্রাসাদে একটু ঘরোয়া আবেশে একান্তে কারিনার জন্মদিন পালনের জন্য মুম্বাই ছাড়েন। কিন্তু নিজের পৈতৃক বাড়িতে যে কোন পথে যেতে হয়, তা তো ভুলে গেছেন। ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, তখন গাড়িতে করে স্ত্রী আর সন্তানদর নিয়ে পতৌদি প্যালেসে যাচ্ছিলেন সাইফ। বিমানবন্দর থেকে একটা সাভ কার ভাড়া করেন। সামনের আসনে চালকের পাশে বসেন তিনি। পেছনে ছিলেন কারিনা আর তৈমুর। কিন্তু গাড়ির চালক হরিয়ানা থেকে পথ ভুলে অন্য রাস্তা ধরেছিলেন। ব্যস, বাধল গন্ডগোল। এবার কোন দিকে যাবেন? এ অবস্থায় সাইফ আলী খান গাড়ি থেকে নামলেন। স্থানীয় লোকজনকে নিজের বাড়ির রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তাঁরাও সাহায্যে এগিয়ে আসেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার