এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ চলাকালে আম্পায়ারদের চোখে বোলিং অ্যাকশন ধরা পড়ে তার। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এই শাস্তি পাচ্ছেন তিনি।
ক্রিকইনফো এক খবরে জানায়, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই শাস্তি প্রদান করেছে। এতে করে ২০২০ সালের আগস্ট পর্যন্ত মাঠে নামতে পারবেন না ধনঞ্জয়া।
পুরো প্রক্রিয়াটাই অবশ্য আইসিসির তত্ত্বাবধানে হয়েছে। খরচ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সবই আইসিসি দেখভাল করেছে। সেখানে ত্রুটি ধরা পড়ায় ১৮ সেপ্টেম্বর লঙ্কান বোর্ড এবং খেলোয়াড়কে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে বোলিং নিয়ে আম্পায়ারদের সন্দেহ হলে আইসিসির কাছে রিপোর্ট করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে ২৫ বছর বয়সী এই স্পিনারকে আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটে পাঠানো হয়। ডক্টর আদিত্য এবং নানাভেল ও তাদের দলের অধীনে পরীক্ষা দেন ধনঞ্জয়া।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার