জাতিসংঘ মিশনের কিউবার দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

জাতিসংঘ মিশনের কিউবার দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এ নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্তেগাস এ কথা জানান।

ওর্তেগাস টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি।

এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল যে যুক্তরাষ্ট্র কিউবার জাতিসংঘ মিশনের এই দুই সদস্যকে দ্রুত ওয়াশিংটন ত্যাগের নির্দেশ দিয়েছে।

ওর্তেগাস বলেন, কিউবার এই দুই সদস্য তাদের আবাসিক সুবিধার অপব্যবহার এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোন প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি। এছাড়া যারা যুক্তরাষ্ট্রের আবাসিক সুবিধা নিয়ে দেশটির ক্ষতি করার চেষ্টা চালাবে এমন ব্যক্তির ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।’

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরো বলেন, কিউবার জাতিসংঘ মিশনের ওই দুই সদস্যের ম্যানহাটনে চলাফেরা নিষিদ্ধ করা হবে। সেখানে জাতিসংঘ সদরদফতর রয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার