‘মিউজিক ফর পিস’ কনসার্টে তাপস-কৈলাশ-অদিতি

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। আগামী ২১শে সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কনসার্ট। এ আয়োজনে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাশ খের, কৌশিক হোসেন তাপস ও অদিতি সিং শর্মা। এছাড়াও এ আয়োজনে বাদ্যযন্ত্র হাতে পারফর্ম করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ। আয়োজনটি সম্পর্কে কৌশিক হোসেন তাপস বলেন, ‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ ‘স্লোগান নিয়ে বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যেই বিশ্বময় সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় সুরে সুরে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্ব শান্তি দিবসে এ বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে। গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নি জানান, আসন সংখ্যা সীমিত হওয়ায় কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। কেবলমাত্র আমন্ত্রিত বিশেষ অতিথিরাই এটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ভারতীয় উপস্থাপিকা শিনা চৌহান। দেশি-বিদেশী মিউজিশিয়ানদের সমন্বিত অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে দেশিয় সংগীতকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। এ আয়োজনের ‘মিউজিক ফর পিস’ বা ‘শান্তির জন্য সংগীত’- শ্লোগানটির সঙ্গে একাত্মতা পোষণ করে মতামত দিয়েছেন দেশি-বিদেশী মিউজিশিয়ানরা। গানবাংলা টিভির এমন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির দুই অধিকর্তা তাপস-মুন্নি সম্প্রতি অর্জন করেছেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ও ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার