নায়িকা থেকে গায়িকা আলিয়া

বাবা মহেশ ভাটের কামব্যাক ফিল্ম ‘সড়ক টু’তে অভিনয় করছেন আলিয়া ভাট। এ খবর জানাই ছিল। নতুন খবর হচ্ছে বাবার সেই ছবিতে একটি গানও গাইছেন বলিউডের বর্তমান সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী। আলিয়া প্লেব্যাক আগেও করেছেন।
কিন্তু যেহেতু বাবার ছবি এবারের বিষয়টি স্পেশ্যাল। বাঙ্গালী শিল্পী, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে, রশমি-বিরাগের কথায় আলিয়ার কণ্ঠে গাওয়া ‘শুকরিয়া’র দৃশ্যায়নে থাকবেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী নিজে। গানটির পুরুষ ভার্সনে কণ্ঠ দিয়েছেন কে কে ও জুবিন নটিয়াল। ভাট পরিবারের সঙ্গে সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের জুটি সফল। তাদের প্রযোজনায় ‘সিটিলাইটস’, ‘হামারি আধুরি কাহানি’, ‘খামোশিয়া’র মতো ছবিতে হিট গান দিয়েছেন জিৎ।

‘শুকরিয়া’ গানটির সঙ্গে জড়িয়ে জিৎ গাঙ্গুলীর বিশেষ অনুভূতি। জিৎ-এর ভাষায়, ‘আমার বাবা তখন খুব অসুস্থ। মহেশ সাহেব আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, বাবার পাশে বসে যে সুরটা আমার মাথায় আসবে, সেটাই যেন তাকে শোনাই।’ মহেশ ভাট আর পূজা ভাট আলিয়ার কণ্ঠেই গানটি রেকর্ড করতে চাইছিলেন। তাই হলো। সপ্তাহ কয়েক আগে মুম্বাইয়ে গানটির ফাইনাল রেকর্ডিং হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার