এরশাদের আসন জাপাকেই ছেড়ে দিল আ. লীগ

অবশেষে রংপুর-৩ আসনের উপ-নির্বাচন থেকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের মনোনয়ন প্রত্যাহার করা হলো। ফলে জাতীয় পার্টির প্রয়াত প্রধান এইচ এম এরশাদের আসনটি তার দলের জন্যই ছেড়ে দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে, আওয়ামী লীগের প্রার্থী না থাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে শহরের কাচারি বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ বিকেল চারটায় দলীয় মনোনয়ন প্রত্যাহার করতে নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে শহরের কাচারি বাজার এলাকায় এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের পথরোধ করে। মনোনয়নপত্র প্রত্যাহার করার বিরোধিতা করে এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দেন। রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান বলেন, সবাই যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ঠিক এমন সময় খবর এল মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা যে উচ্ছ্বাস নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল, তাদের উৎসাহ-উদ্দীপনায় ভাটা পড়ে গেল।

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন প্রার্থী থাকলেন ছয়জন। তারা হলেন জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান, প্রয়াত এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল। আগামী ৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে