কেন মুখ লুকালেন ইরফান খান?

লন্ডনে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিং ও ক্যান্সারের চিকিৎসা শেষ করে মুম্বাই ফিরেছেন বলিউড অভিনেতা ইরফান খান। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় তিনি ধরা পড়েন। তবে ক্যামেরার সামনে মুখ লুকিয়েছেন ইরফান।

অনেকদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউড অভিনেতা ইরফান খান। সম্প্রতি লন্ডনে তার আগামী সিনেমা ‘আংরেজি মিডিয়াম’র শুট শেষ করে ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন। সার্জারি শেষে শনিবার (১৪ সেপ্টেম্বর) মুম্বাই ফিরেছেন তিনি। বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবে এখনই ক্যামেরার সামনে আসতে প্রস্তুত নন ইরফান। ফলে টুপি, কাপড় ও হাত দিয়ে মুখ লুকিয়েছেন তিনি। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীও বারবার ফটোসাংবাদিকদের ছবি না তুলতে অনুরোধ করেন।

ইরফান খানের মুখপাত্র জানিয়েছেন, ‘আংরেজি মিডিয়াম’ শুট শেষ করার পর লন্ডনে ইরফানের একটি সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি বাড়ির সবাইকে মিস করছিলেন। তাই মুম্বাই এসেছেন কয়েকদিনের জন্য। তবে ইরফানের শারীরিক অবস্থা এখনও যথেষ্ট সংবেদনশীল এবং পুরোপরি পুনরোদ্ধার হয়নি। সঙ্গত কারণেই তিনি ক্যামেরার সামনে এমুহূর্তে আসতে চান না।

২০১৮ সালের মার্চে ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিং তখন শুরু হওয়ার কথা থাকলেও ৫২ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অসুস্থতার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে ইরফান কাজে ফেরেন এবং তার কাজ সুসম্পন্ন করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার