১৫ বছর বয়সে ধর্ষণের শিকার!

হলিউডের খ্যাতিমান অভিনেত্রী ডেমি মুর। ‘স্ট্রিপটিজ’, ‘ঘোস্ট’, ‘ইনডিসেন্ট’, ‘প্রপোজাল’-এর মতো ছবিতে অভিনয় করে তিনি পেয়েছেন আকাশছোঁয়া সফলতা। সম্প্রতি নিজের স্মৃতিকথা বা আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ জীবনের অন্ধকার দিকের কথা শেয়ার করেছেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের নতুন এই কাজের কথা বলে দারুণ উচ্ছ্বসিত ডেমি। স্মৃতিকথার মুক্তির দিন যতই এগোচ্ছে, ততই খুশি হচ্ছেন ডেমি। এই স্মৃতিকথায় তার জীবনের নানা দিক ফুটে উঠবে। অভিনেত্রী জানিয়েছেন, এই বইয়ে রয়েছে বয়ফ্রেন্ড অ্যাস্টন কুচারের সঙ্গে তার সন্তানের মিসক্যারেজের কথা। প্রায় ৬ মাসের মাথায় মিসক্যারেজ হয়েছিল তার। এর পর অত্যধিক মদ্যপান শুরু করেছিলেন তিনি। এর পর ২০০৫-এ কুচারের সঙ্গে বিয়েও হয় তার। ২০১৩ পর্যন্ত বিয়ে টিকে। তবে ২০১১-তেই আলাদা হয়ে যান তারা। এর পর তার শরীর ভীষণ ভাবে খারাপ হয়ে যায়। পরের স্বামী ব্রুস উইলিসের সঙ্গে তার তিন সন্তানের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়। রিহ্যাবে যেতে হয়েছিল তাকে। স্মৃতিকথায় রয়েছে তার অস্বস্তিকর ছোটবেলার কথাও। ১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে দেওয়া এবং প্রথম বিয়ের কথাও রয়েছে সেখানে। এমনকী ১৫ বছর বয়সে ধর্ষণের শিকারও হয়েছিলেন তিনি। বিষয়টি বিশদভাবে বইয়ে লিখেছেন ডেমি। আগামী ২৪শে সেপ্টেম্বর মুক্তি পাবে ডেমির এই আত্মজীবনী।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার