উন্মুক্ত হলো গায়িকা বোনকে নিয়ে চিত্রনায়িকা নিপুণের ‘রং’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত ধরে অন্তর্জালে উন্মুক্ত হলো চিত্রনায়িকা নিপুণের প্রথম মিউজিক ভিডিও ‘রং’।
১২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার দুই যোগ্য সন্তান নিপুণ ও পলিন। দুই বোনের এই অসাধারণ আয়োজনে আসতে পেরে আমার ভালো লাগছে। পলিন পেশায় চিকিৎসক, থাকেন প্রবাসে। তবুও তিনি যে বাংলা গান হৃদয়ে ধারণ করেন, তারই প্রমাণ এই গান। অন্যদিকে তার বোন নিপুণ আমাদের দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী। যিনি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তাই দুই বোনের এই গানটির সফলতা কামনা করছি।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের সংগীতে, অভিনয় জগতে অনেক মেধাসম্পন্ন মানুষ রয়েছেন। তাদের প্রতিভাকে সবার সামনে তুলে আনার জন্য যারা সহযোগিতা করছেন, শিল্পীদের সত্যিকারের শিল্পী করে গড়ে তোলার জন্য যারা নিয়মিত কাজ করছেন- তাদেরকেও আমি অভিনন্দন জানাতে চাই।’
এরপরই মিউজিক ভিডিও ‘রং’ আনুষ্ঠানিকভাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। গানটি প্রদর্শিত হয় প্রজেক্টরে।
নিপুণ বলেন, ‘গেল কয়েক বছরে অন্তত এক হাজারবার মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তুাব পেয়েছি। করিনি। কারণ, পছন্দ হয়নি নানা কারণে। এবার হলাম। কারণ, কাজটি এবার আমি নিজের হাতেই করেছি। যেটাতে কোনও ঘাটতি রাখিনি। অবশ্য এর পেছনে স্পেশাল একটা কারণও আছে।’
আর সেই কারণটি হলো নিপুণের আপন বোন পলিন। লন্ডনপ্রবাসী পলিন পেশায় চিকিৎসক। তবে গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই। যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে নিজের গান প্রকাশ করা হয়নি একটিও। সম্প্রতি নিপুণের উৎসাহে গাইলেন পলিন। এ মিজানের কথায় গানটি তৈরি করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক শওকত আলী ইমন।
‘রং’ নামে পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। যেখানে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। যে গানটির নির্মাণ ব্যয় প্রায় ৩০ লাখ টাকা!
‘রং’ উন্মোচন অনুষ্ঠানে গানটির কণ্ঠশিল্পী পলিন, মডেল নিপুণ, গীতিকার এ মিজান, সুরকার শওকত আলী ইমন, সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রজগতের জনপ্রিয় মুখ রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, ইমন, সাইমনসহ অনেকেই।
তারা প্রত্যেকেই নিপুণ ও পলিনের ‘রঙ’ গানটির জন্য শুভকামনা জানিয়েছেন।
‘রং’ এর ইউটিউব লিংক: https://youtu.be/ZAu2VcS10V0

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।