সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উপজেলার তবারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক বগুড়ার শেরপুর উপজেলার ধর মোকাম গ্রামের আনোয়ারুল (৩৮) এবং একই উপজেলার হামছাপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে ধান ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০)। আহত হেলপার শাহাদাৎ (৩৬) শেরপুর উপজেলার ধর মোকাম গ্রামের আবুল মজিদের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, পাবনা থেকে পঞ্চগড়গামী একতা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তবারী পড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক চালক আনোয়ারুল ও ধান ব্যবসায়ী শাহাদাৎ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহে উদ্ধার করেন। এ ঘটনায় আহত হেলপার নজরুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই