মৌসুমি বৃষ্টিপাত ও ভূমিধস রোহিঙ্গা শরণার্থীদের ওপর এ বছরে সবচেয়ে খারাপ প্রভাব ফেলেছে। বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে এ বছর এটাই সবচেয়ে বড় ক্ষতিকর প্রভাব। মঙ্গলবার এমন কথা বলেছে জাতিসংঘ। বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি এ বিষয়ে সতর্কতা দিয়েছে। জাতিসংঘের ইউএন নিউজ এ খবর দিয়েছে। তাতে বলা হয়েছে, কক্সবাজারে কয়েক লাখ শরণার্থী এবং তাদেরকে আশ্রয়দাতারা বর্ষা মৌসুতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য কর্মসূচির মুখপাত্র হারভে ভারহুসেল বলেছেন, এ অবস্থার শিকার ব্যক্তিদের কাছে গরম খাবার ও জরুরি খাদ্য রেশন আকারে পৌঁছে দিতে প্রস্তুত বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি। তিনি আরো বলেছেন, এ সপ্তাহে কক্সবাজারের শরণার্থী শিবিরে বন্যা ও ভূমিধসের ফলে আক্রান্ত হয়েছেন ৪৫০০ মানুষ। জুলাই মাসে একই রকম ভারি বর্ষণের পর কমপক্ষে ১১,০০০ শরণার্থীকে সহযোগিতা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী