যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোররাতে ইস্ট ব্যাটন রুজে এক প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন মি. লাকি’স ভ্যালারো গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

নিহত মো. ফিরোজ-উল আমিন (২৯) লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটির ওপর পিএইচডি করার পাশাপাশি ওই গ্যাস স্টেশনে খণ্ডকালীন ক্লার্কের কাজ করতেন।

রাত সাড়ে ৩টার দিকে এক বন্দুকধারী ওই গ্যাস স্টেশনের অফিস ভবনে ঢোকে এবং ফিরোজকে গুলি করে ক্যাশ থেকে টাকা নিয়ে চলে যায়। গুলিবিদ্ধ ফিরোজ ঘটনাস্থলেই মারা যান বলে ইস্ট ব্যাটন রুজ শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়।

ফিরোজদের বাড়ি গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ সংলগ্ন এলাকায়। গত বছর সেপ্টেম্বরে তার বাবা মারা যান। দুই ভাইবোনের মধ্যে ফিরোজ ছিলেন বড়। তার মৃত্যু সংবাদে ছোট বোন ও মা ভেঙে পড়েছেন বলে ফিরোজের বন্ধুরা জানিয়েছেন।

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আরেক বাংলাদেশি রিয়াজ আহমেদ জানান, সামনের ডিসেম্বরে বাংলাদেশে যাওয়ার কথা ছিল ফিরোজের। তখন তার বিয়ের আয়োজন করছিলেন তার মা।

বিয়ের জন্য টাকা জমাতে গত কয়েক মাস ধরে ওই গ্যাস স্টেশনে কাজ করছিল ফিরোজ। গত সপ্তাহে বিয়ের আংটিও কিনেছিল।

কাল সোমবার ময়নাতদন্ত শেষে ফিরোজের লাশ হস্তান্তর করা হতে পারে। এরপর দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে জানা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা ফিরোজ এক সময় টাইগার আইটিতেও কাজ করেছেন। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপক গোল্ডেন জি রিচার্ডের অধীনে পিএইচডি করছিলেন।

পাঁচ দিন আগে নিউ ইয়র্ক সিটির রিচমন্ড হিল এলাকায় মো. শাহেদ উদ্দিন (২৭) নামে আরেক প্রবাসী বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। তার বাবা বাবরউদ্দিন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি।

পরপর দুজন বাংলাদেশি হত্যা এ নিয়ে প্রবাসী বাঙালিদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার