টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ নারী দল। আজ বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় সালমারা। আর তাতেই নিশ্চিত হযে যায় মূল পর্ব।

ফর্টহিলে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট ধল। ফাহিমা-সলামাদের দারুণ বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আইরিশরা। ২০ ওভার খেললেও ৮৫ রানে অলআউট হয় তারা। আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক লরা ডেলানি ২৫ আর এইমার রিচার্ডসন করেন ২৫ রান। প্রেনডারগাস্ট করেন ১০ রান। বাকিদের কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন।

৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে সানজিদা ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। ৩৭ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন সানজিদা। রিতু মনি ১৫ ও ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৩ রান।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার