‘২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের কর্মীরা ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এমপি।

মঙ্গলবার রাতে নগরীর পাথুরিয়াপাড়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, আমি কুমিল্লার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করতে চাই। আমাকে দল থেকে সরিয়ে দিতে নানামুখী ষড়যন্ত্র করা হয়েছিল। ২৩ বছর দলে পদ বঞ্চিত ছিলাম। তবুও যখনই প্রয়োজন হয়েছে দলের জন্য নেত্রীর জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমেছি। শত ষড়যন্ত্র করেও শেখ হাসিনার হৃদয় থেকে আমাকে মুছে দিতে পারেনি। আজ কুমিল্লার ঘরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ তৈরী হয়েছে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম, আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ সোহেলকে সভাপতি ও মোহাম্মদ হানিফ মিয়াকেকে সাধারণ সম্পাদক করে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে