কাতার বিশ্বকাপের বাছাইয়ের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের

২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। প্রাথমিকভাবে ২৫ জন খেলোয়াড় নিয়ে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছিল। গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের অন্তর্ভুক্তিতে ক্যাম্পের সদস্য দাঁড়ায় ২৬। সেখান থেকে ৩ জনকে বাদ দিয়েছেন জেমি ডে।বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। অন্য চার দল আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।

আগামী ১০ই সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশনাবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (রোববার) তাজিকিস্তান যাত্রা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তাজিকিস্তানের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। মূল ম্যাচের আগে স্থানীয় দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২৩ জনের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকু।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাত।

মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।

ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার