ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিতসহ পাঁচ সিদ্ধান্ত পাকিস্তানের

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের বিষয়ে ভারতের নেয়া পদক্ষেপের জেরে দেশটির সঙ্গে সব দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করাসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) এসব সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন।

ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্তে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক করে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা সংস্থাটি।

এছাড়া এই বৈঠকে পাকিস্তান-ভারতের দ্বিপক্ষীয় কর্মসূচিগুলো পর্যালোচনা, বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়া এবং আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীরিদের প্রতি সংহতি জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এই বৈঠকের পরে জারি করা এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সব কূটনৈতিক চ্যানেলকে ভারতের পাশবিক বর্ণবাদী শাসনব্যবস্থা, নকশা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশ্যে আনতে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছেন।

ইমরান খান দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন।

পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে নয়াদিল্লি থেকে পাকিস্তানি রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এআরওয়াই নিউজকে বলেন, আমাদের রাষ্ট্রদূতরা আর নয়দিল্লিতে থাকবেন না এবং তাদের রাষ্ট্রদূতদেরকে ফেরত পাঠানো হবে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।