পূজার চমক

আসছে ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। সিডি চয়েস থেকে প্রকাশ হচ্ছে তার চমকে পূর্ণ নতুন গানের মিউজিক ভিডিও। গানটির শিরোনাম ‘তোমার দেখা যদি পাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। চমকের বিষয় হলো পূজার এ গানে মডেল হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি। শুধু তাই নয়, পূজা ও মিমের সঙ্গে গানটির অতিথি চরিত্রেও থাকছে চমক।

পূজা বলেন, গানটির অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিও তৈরি করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীত বেশ ভিন্নধর্মী। আর গানটির ভিডিওতে প্রথমবারের মতো পারফর্ম করেছে বিদ্যা সিনহা মিম। তার পারফরমেন্স অসাধারণ হয়েছে। এ ছাড়াও ভিডিওতে আরো নানা চমক থাকছে। সব মিলিয়ে এ গানটি সবার মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস। এদিকে এ গানের বাইরেও পূজার আরো একটি গান আসছে সিডি চয়েস থেকেই। গানটি তিনি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে। বেশ বড় আয়োজনে এর ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এ গানটি নিয়েও বেশ আশাবাদী পূজা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার