ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। গতকাল সকাল ৮টায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের বড় খোঁচাবাড়ি বলাকা উদ্যান এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল পরিবহন ও দিনাজপুরগামী নিশাত পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, নিশাত নামের বাসের চালক চায়না (৩৫), ঠকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুল আব্দুর রহমান (৪৫), স্বামী মোস্তফা (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা (৩৫) ও আব্দুল মজিদ (৩৬)। দুর্ঘটনার পর ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো দু’জন মারা যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। এদিকে দুর্ঘটনায় আহতদের দেখতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যান জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেয়া হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।