নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে দুইজনের মৃত্যু

নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শহরের বেসরকারি একটি হাসপাতাল ও বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের একটি হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হুগলি গ্রামের আবুল কাশেমের ছেলে মোশাররফ হোসেন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মোঃ হারুনের ছেলে আব্দুল মোতালেব (২০)। এ ঘটনায় নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে মৃত্যু আতঙ্ক বিরাজ করছে।

জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, মোশাররফ হোসেন গত ৫দিন থেকে জ্বরে ভুগছিলেন। রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়লে শুক্রবার সকাল ১০টার দিকে স্বজনরা তাকে জেলা শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আব্দুল মোতালেব ঢাকার চকবাজার থেকে গায়ে জ্বর নিয়ে গ্রামের বাড়ি বেগমগঞ্জের মীরআলীপুর গ্রামে মায়ের কাছে আসে। পরে বৃহস্পতিবার সকালে তাকে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে। শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই দুই মৃত্যুর খবরে নোয়াখালীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার