মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগে একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগে একজনের মৃত্যুসহ ৩৫ জনকে শনাক্তের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন(৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা। তার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নয়াগাঁও গ্রামে।

এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৬ জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ মোট ১৪ জন ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং ঢাকায় পাঠানো হয়েছে ৭ জন রোগীকে।

অপরদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসায় সময়মতো ডাক্তার না পাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন হাসপাতালে ভর্তি রোগীরা।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীরা গত ২৪ জুলাই হতে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গত তিনদিন ধরে ১৫০ কিট দিয়ে ডেঙ্গু শনাক্তে পরীক্ষা শুরু করেছি।

তিনি আরো জানান, ৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২১ জনের মধ্য ডাক্তার রয়েছে ১৫ জন। ৪ জন কনসালটেন্ট ও ২ জন মেডিকেল অফিসার সংকট রয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার