পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এলে রোহিঙ্গা তরুণীসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসে কাগজপত্র নিয়ে আসলে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা তরুণীর নাম মরিজান (১৭)। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকের মিয়ার মেয়ে। বর্তমানে সে কক্সবাজার কুতুপালংয়ের ই-ব্লকে থাকে।
তার সঙ্গে থাকা দুই দালাল হলেন, জেলার কসবা উপজেলার নেমতাবাদ এলাকার মোখলেছ মুন্সী ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের লিপা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট সহকারী পরিচালক জামাল হোসেন জানান, ওই রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করার জন্য লিপি বেগম নামে এক নারী মোখলেছ মুন্সীকে সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। তরুণীকে মোখলেছ মুন্সীর মেয়ে তানজিনা আক্তার সাজিয়ে তার জন্ম সনদ ও জাতীয়তার সনদ নিয়ে আসেন। যাচাই-বাছাইয়ের সময় কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পাসপোর্ট অফিসের অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেবি

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।