রাজধানীর দিলু রোডে বিয়ের আসরে হামলা।

রাজধানীর মগবাজারে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এক যুবকের ছুরিকাঘাতে কনের বাবার মৃত্যু হয়েছে। রক্তাক্ত হয়েছেন কনের মা। আটক করা হয়েছে ওই যুবককেও।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টার মগবাজারের দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বাংলানিউজকে জানান, ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়া আয়োজনের ওই বিয়ের অনুষ্ঠানে ঢুকে সেই যুবক হট্টগোল সৃষ্টি করে।

এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে। তখন দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেওয়া হলে কনের বাবাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় কনের মাকে।

তবে তখনই সে যুবককে পুলিশ আটক করে বলে জানান ওসি। তিনি আরও জানান, ওই যুবকের পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার