মানিকগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ১৫ হাজার মানুষ পানিবন্দী

মানিকগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরিচা পয়েন্টে নয় সেন্টিমিটার কমে রোববার সকাল নয়টায় বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি কমলেও বন্যা কবলিত দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে এখনও প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। ওইসব এলাকায় পানি নেমে যেতে বেশ সময় লেগে যাবে। পানিবন্দী এসব মানুষ এখনও দুর্ভোগে রয়েছে। ত্রাণসামগ্রী পেলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে তারা জানান।

এদিকে গোখাদ্যের সংকট দেখা দেয়ায় পশু নিয়ে বানভাসী মানুষ চরম দুর্ভোগে রয়েছে। দূর থেকে বেশি দামে গোখাদ্য আনতে হচ্ছে তাদের।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, ২১২.৩৫ মেট্রিকটন চাল, ১ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ১১ লাখ ৩০ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এটা অব্যাহত থাকবে।

তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার