স্রোতের গতি বাড়লে অচল হয়ে যায় ফেরির ইঞ্জিন

তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক।

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তেও একই অবস্থা। ফলে ভোগান্তি নিয়েই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। এতে ক্ষতির মুখে পড়ছেন যাত্রী, চালক ও পরিবহন মালিকরা।

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ২১ জেলার ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই নৌরুটের চলাচলকারী ফেরিগুলোতে এখনো আসেনি আধুনিকতার ছোঁয়া। পুরনো ১৪ থেকে ১৮টি ফেরি পারাপার করা হয় যাত্রী ও যানবাহন। এতে পদ্মার তীব্র স্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় ফেরি চালকদের।

গেল মঙ্গলবার সন্ধ্যার পর নদীতে স্রোত বেড়ে গেলে বিকল হয়ে যায় কয়েকটি ফেরি। পরে ২ থেকে ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করায় সৃষ্টি হয় যানজট।

ঘাট কর্তৃপক্ষ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। পরামর্শ দিলেন অন্য রুট ব্যবহারের।

একই অবস্থা রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের। ফেরি সংকট, তীব্র স্রোত ও ডুবোচরের কারণে ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি বিকল।

ঈদুল আজহার আগে যাত্রীদের এই ভোগান্তি কমাতে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা