ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের চাপে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। বেড খালি না থাকায় অনেক বেসরকারি হাসপাতাল রোগী রাখতে পারছে না। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের নিয়ে আতঙ্কে ভুগছেন স্বজনরা। এবার তৃতীয় পর্যায়ের ‘ডিইএনভি থ্রি সেরোটাইপ’ ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সাতদিন ধরে জ্বরে ভুগছে সাত বছরের জারা। হাসপাতালে আনার পর জানা গেলো ডেঙ্গু হয়েছে। ততক্ষণে ব্লাডপ্রেসার কমে গেছে। অবস্থা ভালো না হওয়ায় আইসিইউতে নিতে হবে। তার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। মেয়ের এমন অবস্থা দেখে দিকভ্রান্ত মা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমন চিত্রই ডেঙ্গুর এখনকার অবস্থা বোঝাতে যথেষ্ট। মেডিসিন বিভাগের ৮০০ সিটের মধ্যে ৪৫৬টিতেই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রোগীকে স্যালাইন দেয়ার স্ট্যান্ডও অন্যান্য বিভাগ থেকে ধারে আনতে হচ্ছে।

অন্যদিকে বেড খালি না থাকায় বেসরকারি হাসপাতালগুলো রোগী ভর্তি করতে পারছে না। রোগী নিয়ে স্বজনদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৫ জুলাই ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২১২ জন। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন, ইবনে সিনায় ৫৪, স্কয়ার হাসপাতালে ৫৪ ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ জন। অন্যান্য কয়েকটি হাসপাতাল নিয়ে সব মিলিয়ে একদিনে রোগী ভর্তি ৫৪৭ জন।

এবারের ডেঙ্গু অন্যান্যবারের চেয়ে ভিন্ন আচরণ করায় কিছুটা চিন্তিত চিকিৎসকরা। তাই জ্বরের প্রথম দিনেই চিকিৎসকের কাছে যেতে বলছেন তারা।

শিশু ও বয়স্কদের পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা