দলকে বিশাল জয় উপহার দিয়েই বিদায় জানালো মালিঙ্গা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ৩১৫ রান তাড়া করতে নেমে ২২৩ রানে গুটিয়ে যায় তামিম ইকবালের দল। কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে বিশাল জয় উপহার দিয়েই বিদায় জানালো দিমুথ করুনারত্নে নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের শেষ ওয়ানডেতে ৬ রানে অপরাজিত ছিলেন মালিঙ্গা। বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে তিনটি উইকেট তুলে নেন ডান-হাতি এই পেসার।

কলম্বোর এই মাঠে টস জেতার পর ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

লঙ্কানদের হয়ে ১১১ রানের ইনিংস খেলেন কুশল পেরারা। ৪৮ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জোলো ম্যাথুজ ও ৪৩ রান করে কুশল মেন্ডিস।

সফরকারীদের পক্ষে তিনটি উইকেট নেন শফিউল ইসলাম। দুটি উইকেট তুলেন মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট তুলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।

জবাবে ৪১.৪ ওভার পর্যন্ত ব্যাট করে ২২৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ৬৭ রান করেন মুশফিকুর রহিম। অন্যদিকে ৬০ রানে থামেন সাব্বির রহমান।

এছাড়া কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি। মালিঙ্গার মতো তিনটি উইকেট তুলেছেন নুয়ান প্রদীপও। ধনঞ্জয়া ডি সিলভা দুটি ও লাহিরু কুমরা একটি করে উইকেট তুলে নেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা